রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৩০
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

সংক্রমণ ৫ শতাংশে না আসা পর্যন্ত লকডাউন চলবে

ডেস্ক রিপোর্ট  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শেই চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। সংক্রমণ ৫ শতাংশে না আসা পর্যন্ত অব্যাহত থাকবে এই বিধিনিষেধ। তবে এটি অবশ্যই পর্যবেক্ষণ নির্ভর থাকবে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, কমিটি থেকে চাঁপাইনবাবগঞ্জসহ আরও ৫টি সীমান্তবর্তী জেলায় লকডাউনের পরামর্শ এসেছে, এটি পরামর্শ করা হবে। এছাড়াও সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর ও যশোরের কথা জানা যাচ্ছে।

ফরহাদ হোসেন জানান, মানুষের জীবন-জীবিকার যেন কোনো ক্ষতি না হয় সেভাবে পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়ন হবে। বর্তমানে দেশে করোনার সংক্রমণ হার ৮ থেকে ৯ শতাংশের দিকে। আশা করছি পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে।

তিনি আরও জানান, আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে আগামী ১৪ দিনের জন্য।

ফরহাদ হোসেন জানান, বিধিনিষেধ একবারে স্থগিত নাকি ধাপে ধাপে করা হবে, সে বিষয়ে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে জানেন যে, আগামী ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।