মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জে ৭ জুন পর্যন্ত বাড়লো লকডাউন

ডেস্ক রিপোর্ট  চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস সংক্রমণের কারণে চলমান লকডাউন বা বিধিনিষেধ আগামী এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

তিনি জানান, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধের সময়সীমা আগামী ৭ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

সোমবার রাত ১২টার পর থেকে আগামী রোববার পর্যন্ত গোটা জেলায় আরও সাত দিনের কঠোর লকডাউন থাকবে। তবে এ সময়ে জরুরি পরিসেবা চালু থাকবে।

জরুরি পরিসেবা যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য পরিবহন, কোভিড টিকা, ত্রাণ বিতরণ, গণমাধ্যমকর্মী, ইন্টারনেট লাইন সংযোগ সংশ্লিষ্টরা লকডাউনের আওতার বাইরে থাকবেন।

কঠোর লকডাউনে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক চলাচল করবে। এ ছাড়া শিল্প কলকারখানার শ্রমিকরা নিজস্ব পরিবহনে যাতায়াত করবেন।

আগামী সাত দিন বাইরের জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে কোনো পরিবহন ঢুকতে পারবে না এবং জেলা থেকে অন্য কোথাও যেতে পারবে না। অর্থাৎ আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে।

তিনি বলেন, লকডাউন চলাকালীন সব ধরনের দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ফার্মেসি খোলা থাকবে। কেউ জরুরি প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে যেতে হবে। এমনকি জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজে ২০ জনের বেশি অংশ নিতে পারবেন না।

এর আগে গত ২৪ মে চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পুরো জেলায় সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়।