বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:২৭
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

বাগেরহাটে বানের পানিতে ভেসে বসতবাড়িতে ৯ ফুট লম্বা অজগর

ডেস্ক রিপোর্ট  বাগেরহাটের মোংলায় একটি বসতবাড়ি থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে। ঘূণিঝড় ইয়াসের প্রভাবে বানের পানিতে সাপটি সুন্দরবন থেকে লোকালয়ে ভেসে আসে বলে জানা গেছে।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. রাসেল হাওলাদারের বাড়ির হাঁস-মুরগির খোপ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়। তবে ওই সাপটি খোপের পাঁচটি হাঁস ও দুটি মুরগি মেরে ফেলেছে বলে জানা গেছে।

বন বিভাগের মোংলার চাঁদপাই রেঞ্জের বনরক্ষী মো. মিজানুর রহমান জানান, সকাল ৯টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. রাসেল হাওলাদারের বাড়ির হাঁস-মুরগির খোপে অজগরটি দেখে স্থানীয়রা বন বিভাগের সদস্যদের খবর দেয়। পরে সাপটি উদ্ধার করা হয়।

ইয়াসের জলোচ্ছ্বাসে সাপটি সুন্দরবন থেকে ভেসে লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত অজগরটির ওজন ১২ কেজি, লম্বা ৯ ফুট। সাপটি বনে ছেড়ে দেয়া হয়েছে।