কামরুজ্জামান শাহীন,ভোলা ভোলা জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৩০ মে) সকাল ১০ টার দিকে ভোলা জেলা পুলিশ লাইন্সে এই সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার’র সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির হোসেনের সঞ্চালনায় সভায় মাসিক কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় বেস্ট অফিসার ইনচার্জ হিসেবে লালমোহন থানা ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের সদস্যদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সরকার কায়সার।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোঃ আব্বাস উদ্দিন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) দেবজিত পাল, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) কপিল দেব গাইন, ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জগন, আর আই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।