রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৯
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

পটুয়াখালী শহরে অবৈধ গতিরোধক অপসারণ

পটুয়াখালী পৌর শহরে অবৈধভাবে গোড়ে তোলা একাধিক গতিরোধক পৌর কর্মচারীরা ভেঙ্গে দিয়েছে।

রোববার পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন নিজে গতিরোধকগুলো পরিদর্শন করে ভেঙ্গে দেয়ার সিদ্ধান্ত নেয়।

পরে পৌর কর্মচারীরা শহরের একাধিক পয়েন্টে অবৈধভাবে তৈরি গতিরোধক ভেঙ্গে দেয়। এ ঘটনায় পৌর মেয়রকে ফেসবুকসহ নানা যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছে পৌরবাসীরা।

দীর্ঘ দিন ধরে পটুয়াখালী শহরের শহরে একশ্রেণির প্রভাবশালী ব্যক্তিরা তাদের প্রাইভেট ক্লিনিক, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসার সামনে অবৈধভাবে গতিরোধক নির্মাণ করেন। ফলে ওই সকল গতিরোধকের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হতো পৌরবাসীরা।অবৈধভাবে তোলা গতিরোধক অপসারনের জন্য পৌরবাসীরা ব্যক্তিগত ফেসবুকসহ নানা যোগাযোগ মাধ্যমে মেয়রের কাছে আবেদন করে অপসারণের জোর দাবি জানানো হলেও দীর্ঘ দিনে তা হয়নি। রোববার নব-নির্বাচিত মেয়র মহিউদ্দিন আহমেদ এ উদ্যোগ দিলে পৌরবাসীরা তাকে অভিনন্দন জানান। এ দিকে গত শনিবার থেকে সড়ক এবং পুকুর ও ময়লা-আবর্জনাযুক্ত ড্রেন পরিস্কার শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।