সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:২৫
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বরিশালে উধাও হওয়া সেই ছাত্রী-শিক্ষক পুলিশের খাঁচায়

ডেস্ক রিপোর্ট  বরিশালের বানারীপাড়ায় উত্তরকুল গ্রামে ছাত্রীকে নিয়ে উধাও হওয়া প্রাইভেট শিক্ষক আঃ রহিমকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে বানারীপাড়া পৌর শহরের টিঅ্যান্ডটি মোড় এলাকা থেকে ওই ছাত্রীসহ শিক্ষক রহিমকে আটক করা হয়।

এর আগে ওই দিন সকালে মেয়েকে ফিরে পেতে তার পিতা মনির হোসেন বাদি হয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। এরপরেই ওসি মোঃ হেলাল উদ্দিনের নির্দেশনায় তৎপর হয় পুলিশ। ওই ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে রহিম ২৯ মে দুপুরে এলাকা থেকে পালিয়ে যায়। লম্পট রহিম বিবাহিত। তার স্ত্রী ও একটি ৭ বছরের ছেলে রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হওয়ার পাশাপাশি বিষয়টি মুখরোচক আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়ায়।

জানা গেছে, উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মকবুল বেপারির ছেলে আঃ রহিম এলাকার ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ান। স্থানীয় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী (১৪) তার কাছে প্রাইভেট পড়তেন। এ ঘটনায় অপহরণ এবং শিশু ও নারী নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।