সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:০৪
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট  বরিশালে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার রাতে ও সোমাবর সকালে বন্দরথানা পুলিশের পৃথক দু’টি অভিযানে ২৫ গ্রাম ও ৩০ গ্রাম গাঁজাসহ ২জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়- বন্দরথানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সজল সাহা রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টুংগীবাড়িয়া ইউনিয়নের স্লুইজগেট নামক স্থানে অভিযান চালিয়ে টুংগীবািয়া ইউনিয়নের বিশারত গ্রামের মৃত ছালাম গাজীর ছেলে নাসির গাজী(২৫)কে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে। এ ঘটনায় বন্দর থানায় এস আই সজল সাহা বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

অপরদিকে বন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) সামসুল ইসলাম আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টুংগীবাড়িয়া ইউনিয়নের নরকাঠি বাংলালিংক টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে নরকাঠি গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে রবিন হাওলাদার(২০)কে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করে। এ ঘটনায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের বন্দর থানায় এসআই সামসুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে বরিশাল মেট্টোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার জানান, মাদক বিরোধী অভিযানে এরা আটক হয়েছে। বন্দরথানা পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের কোন আপোষ নেই। আমরা মাদক নির্মূলে কঠোর অভিযান পরিচালনা করবো।

মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।