সোমবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ২:৪৭
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

পটুয়াখালীতে দায়িত্বরত অবস্থায় পুলিশের এসআই এর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর মহিপুরে দায়িত্বরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাইদুর রহমান (৪৩) নামের পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুন) সকাল ৯টায় মহিপুরের নিজ ভাড়া বাসায় তার মৃত্যু হয়।

মৃত সাইদুর বরিশাল সদর থানার নবগ্রাম রোড এলাকার মৃত মোখছেদুর রহমানের ছেলে।

মহিপুর থানার ওসি-তদন্ত খোন্দকার আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৩১ মে) সকাল থেকে থানায় ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলেন এসআই সাইদুর রহমান। মঙ্গলবার সকালে তিনি অসুস্থবোধ করলে সহকর্মীরা তাকে বাসায় নিয়ে যান। পরে বাসায় তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমদ আলী জানান, মহিপুর থানায় জানাজা শেষে মরদেহ পটুয়াখালী পুলিশ লাইন্সে পাঠানো হবে। সেখানে তাকে গার্ড অব ওনার প্রদান করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।