সোমবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ১:২০
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

বরিশালে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট  বরিশালে অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব ৮)। সোমবার দিবাগত রাত পৌঁনে ১০টায় নগরীর আলেকান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল র‌্যাব সদর দপ্তর।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ আলেকান্দার মৃত নাসির খানের ছেলে সোহাগ খান (২৫) ও একই এলাকার রিফিউজি কলোনীর গোলাম শেখের মেয়ে সাথি আক্তার (২২)।

র‌্যাব জানায়, মাদক বিক্রির খবরে নগরীর দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনীর মোড়ে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দু’জনকে আটক করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাবের ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।