রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ১০:৩৫
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ী,(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩১ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব ইয়াছিন আলম সাউদ বাবু, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম প্রসূখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব- ১৭ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ফুলবাড়ী ইউনিয়ন ফুটবল দল কাশিপুর ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ফুলবাড়ী ইউনিয়ন বালিকা ফুটবল দল বড়ভিটা ইউনিয়ন বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।