রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ৯:০৬
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

বরিশালে কৃষাণীদের মাঝে চারা বিতরণ

শামীম আহমেদ  বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের নারী উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার সমাপনী দিন আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েস্বর দত্ত, উপ-পরিচালক নজরুল ইসলাম, উদ্যান তথ্যবিদ সারমিন আক্তার, লিপিকা মজুমদার। এসময় অন্যান্যদের মাঝে ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা রুমানা আফরোজ ও মিঠুণ বনিক ইউপি সদস্য মিজানুর রহমান, মিন্টু শিকদার, শাহাদাৎ হাওলাদার প্রমুখ।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থী কৃষানীদের মাঝে ফলজ বৃক্ষ চারা বিতরণ করেন অতিথিরা।