শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২১
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

রাশিয়ার কারাগারে পোশাক তৈরি করছেন মার্কিন নৌ-কর্মকর্তা!

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের নাগরিক পল হুইলান। দেশটির সাধারণ কোনো নাগরিক নন তিনি। পল হুইলান মার্কিন নৌ-বাহিনীর সাবেক কর্মকর্তা। বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশের সাবেক এই নৌকর্মী বর্তমানে রাশিয়ার কারাগারে প্রতিদিন পোশাক তৈরির কাজ করছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে পল হুইলান এ কথা জানিয়েছেন। রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি ২০১৮ সালের ২৮ ডিসেম্বর মস্কো থেকে পল হুইলানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। যদিও তিনি জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করেন। কিন্তু রাশিয়ার একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১৬ বছরের কারাদণ্ড প্রদান করে।

সিএনএনের খবরে বলা হয়েছে, মার্কিন নাগরিক পল যুক্তরাজ্য, আইরিশ এবং কানাডারও নাগরিক। রাশিয়ার মস্কো শহরে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে রাশিয়ার গোয়েন্দারা।
সম্প্রতি সিএনএনের সঙ্গে সাক্ষাতকারে পল হুইলান বলেন, ৮৮৮ দিন যাবৎ তিনি জেলে আছেন। তাকে মরদোভিয়ার লেবার ক্যাম্পে রাখা হয়েছে। রাশিয়ার মস্কো থেকে ক্যাম্পটির দূরত্ব আট ঘন্টা।

পোশাক কারখানায় প্রতিদিন কাজ করতে হচ্ছে উল্লেখ করে পল বলেন, এটা আসলে পোশাক কারখানা নয়, ‘সোয়েটশপ’। সোয়েটশপ হলো এমন কারখানা যেখানে নামমাত্র মজুরিতে শ্রমিকদের দিয়ে হাড়ভাঙা পরিশ্রম করানো হয়।

প্রতিদিন একই সময়ে কাজ করতে হয় উল্লেখ করে পল বলেন, আমরা সকাল ছটায় উঠি। এরপর ১০ মিনিট ব্যায়াম করতে দেওয়া হয়। ২০ মিনিট নাস্তা করার পর কাজ শুরু হয়। লাঞ্চ করার জন্যও ২০ মিনিট দেওয়া হয় জানিয়ে পল বলেন, সমস্ত বিকেল ধরে কাজ করতে হয়। এরপর তারা কাপড় পরিষ্কার করা, চিঠি লেখার মতো কাজ করেন।
সাক্ষাতকারে পল তার মুক্তির জন্য প্রেসিডেন্ট বাইডেনকে জোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সবাই জানে আমি নির্দোষ। শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাকে জেল দেওয়া হয়েছে। রাশিয়া যখন তাকে কারাদণ্ড প্রদান করে যুক্তরাষ্ট্র সে সময় নিন্দা জানায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পলের বিষয়টি উত্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে।