বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ১১:০০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

প্রেসিডেন্টের পোস্ট সরানোয় টুইটারকে নিষিদ্ধ করলো নাইজেরিয়া

অনলাইন ডেস্ক  সম্প্রতি নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির একটি পোস্ট সরিয়ে নেয় টুইটার কর্তৃপক্ষ। যুক্তি হিসেবে বলা হয়, পোস্টটি টুইটারের নীতি লঙ্ঘন করেছে।

এর দুইদিন পরই গতকাল শুক্রবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমটির কার্যক্রম নিজ দেশে স্থগিত করার ঘোষণা দিলো আফ্রিকার দেশটি। আজ শনিবার খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

এ বিষয়ে নাইজেরিয়ার প্রধানমন্ত্রী লাই মোহাম্মদ বলেন, দেশের কর্পোরেট অস্তিত্বকে ক্ষুন্ন করতে সক্ষম এমন ক্রিয়াকলাপ প্ল্যাটফর্মটিতে ব্যবহার হচ্ছিল। এ কারণেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

স্থগিতাদেশের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে মন্ত্রীর একজন সহকারী রয়টার্সকে বলেন, কীভাবে কী হয় সেটার জন্য অপেক্ষা করুন এবং দেখুন।

এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, নাইজেরিয়ার সরকার কর্তৃক স্থগিতাদেশের বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত জানার পর আপডেট দেওয়া হবে।

এর আগে গত সপ্তাহের বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমটি জানায়, প্রেসিডেন্ট বুহারির পোস্টটি সরকারি ভবনে হামলার জন্য দোষী গোষ্ঠীগুলোকে শাস্তি দেওয়ার হুমকি দেয়। যা টুইটারের নীতির স্পষ্ট লঙ্ঘন।