বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:০৪
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

আফগানিস্তানে আরও চার জেলার নিয়ন্ত্রণ নিল তালেবান

অনলাইন ডেস্ক  ২৪ ঘণ্টার ব্যবধানে আরও চারটি জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। আফগান বাহিনীর কাছ থেকে এসব জেলার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় গোষ্ঠীটি।

আরব নিউজ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ জাবুলের শিংকাই, গজনীর দেহ ইয়াক এবং পার্শ্ববর্তী দাইকুন্দি প্রদেশের গিজাব জেলারও নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। এরপর পূর্ব নূরস্তানের দো আব জেলাটিও নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় তারা।

নূরস্তান প্রদেশের আইনপ্রণেতা ইসমাইল আইকান বলেন, দো আব জেলায় গত এক মাস ধরে আফগান নিরাপত্তা বাহিনীকে অবরোধ করে রেখেছিল তালেবান। সেখানে ৩০০’র বেশি সেনা তালেবানদের কাছে নিজেদের অস্ত্র জমা দিয়েছে এবং চুক্তির অংশ হিসেবে অঞ্চলটি থেকে সরে আসে।

তিনি আরও জানান, তালেবানরা এখন নওরাগম অঞ্চলের দিকে এগিয়ে চলছে। যেটি নূরস্থানকে পাঞ্জশির প্রদেশের সঙ্গে যুক্ত করার একটি কৌশলগত জেলা। এটিকে দীর্ঘদিন ধরে একটি অদম্য এবং শক্তিশালী অঞ্চল হিসেবে দেখা হচ্ছে। কারণ, পূর্বে সোভিয়েত ইউনিয়ন এবং তালেবান সৈন্যরাও এটি দখল করতে ব্যর্থ হয়েছিল।

আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট। সেনা প্রত্যাহার শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই আফগান বাহিনী ও তালেবান পালটাপালটি হামলা শুরু হয়।