সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ১১:০১
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

প্রেসিডেন্ট প্রার্থীদের পরস্পরের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য না রাখার আহ্বান খামেনির

অনলাইন ডেস্ক  প্রেসিডেন্ট প্রার্থীদেরকে পরস্পরের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য না রাখার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের মধ্যে শনিবার প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। এরপরই সর্বোচ্চ নেতার ইন্সটাগ্রাম পেজে সর্বোচ্চ নেতার আহ্বান প্রকাশিত হয়।

প্রথম টিভি বিতর্কে ইরানের সাত প্রেসিডেন্ট প্রার্থী অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আগামী কয়েক দিনের মধ্যে আরও দু’টি বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একে অপরকে অপমান করে কথা না বলতে, অপবাদ না দিতে, সম্মানহানি না করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন খামেনি।

তিনি বলেন, যখনই প্রার্থীরা টিভি বিতর্কে পরস্পরকে অবমাননা ও হেয় করার পন্থা অনুসরণ করেছে এবং এক প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে আরেক প্রতিদ্বন্দ্বী মানুষের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি করেছে তখনি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগামী ১৮ জুন শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন আয়োজন ও পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকে।

এবারের নির্বাচনে ৫৯২ জন প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে সাত জনের প্রার্থিতা অনুমোদন পেয়েছে।

প্রার্থীরা হলেন, সাইয়্যেদ ইব্রাহিম রাইসি, মোহসেন রেজায়ি, মোহসেন মেহের আলীজাদে, সাঈদ জালিলি, আলী রেজা যাকানি, আব্দুন নাসের হেম্মাতি ও সাইয়্যেদ আমির হোসেন কাজিজাদে হাশেমি।