বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:১০
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা পুলিশ  এর পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ যথাযথ মর্যদায় পালিত হয়েছে।

শোক দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা নড়াইল থেকেই কাজ শুরু করতে পারি। আর আমরা যদি সম্মিলিত ভাবে চেষ্ঠা করি তাহলে সম্ভব। এই শোক দিবসে আমি আপনাদের এই আহবান জানাবো। আমি আরো একটি কথা বলতে চাই শুধু ১৫ আগস্টকে স্বরণ করে, এখানে এসে র‌্যালি করে, ফুল দিয়ে বঙ্গবন্ধূকে সম্মান করলে হবেনা । তার স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে মনে প্রানে। আমরা তার স্বপ্নকে শুধু বুকে লালন না করে প্রধানমন্ত্রী যে কাজ হাতে নিয়েছেন সেই কাজে তাঁকে সহযোগিতা করি। প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করি এবং আমি নড়াইলকে মডেল জেলা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি।

অপরদিকে নড়াইল জেলা পুলিশ কর্তৃক জাতীয় শোক দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সকাল হতে পর্যায়ক্রমে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের পর শোকর‌্যালী; বিভিন্ন স্থানে, প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া করা হয়। পুলিশ লাইন্সে চিত্রাঙ্কন এবং বঙ্গবন্ধুর জীবনীর ওপর রচনা লিখন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বাদ যোহর পুলিশ লাইন্স জামে মসজিদে দোয়া মাহফিল করা হয়।