সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৪
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

ডেক্সরিপোর্ট:ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় গ্রামের রফিকুল ইসলাম, (৪৫), তার স্ত্রী নাজমুন নাহার শাহিন আক্তার (৪০), তাদের ছেলে নাদিম (১৯) ও মেয়ে রওনক জাহান (১৩)।

জানা গেছে, রফিকুজ্জামান ঈদের ছুটিতে পরিবার নিয়ে গৌরীপুরে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকেই আজ সকালে ফিরছিলেন।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর এলাকায় বাসের সঙ্গে তাদের বহনকারী প্রাইভেটকারের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই শাহিন আক্তার নিহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে বাকি তিনজন মারা যান। আহত অন্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।

গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। আর প্রাইভেটকারটি গৌরীপুর থেকে ময়মনসিংহের দিকে আসছিল। প্রাইভেটকারটির গন্তব্য ছিল টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা। পথে দুটি যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।