শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৯:৪৭
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষা ২৪ জুন

শামীম আহমেদ  স্থগিত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা আগামী ২৪ জুন থেকে শুরু হবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের স্ব-শরীরে উপস্থিতির মাধ্যমে এ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার বেলা ১১ টায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৩তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা গ্রহণ করতে পারবেন না। এছাড়া পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষা আগামী ১৫ জুন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষাসমূহের ক্ষেত্রে স্ব স্ব বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।