সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৩
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

নলছিটিতে ঘর থেকে ডেকে তরুণী ধর্ষণের অভিযোগে মামলা,আটক১

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে এক তরুণীকে বাসা ধেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সাগর সরদার নামে ধর্ষকের এক সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নলছিটি উপজেলার কাপড়কাঠী গ্রামের একটি জঙ্গলে ধর্ষণের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ভিকটিমকে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও তরুণীর পরিবার জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে সাগর সরদার ও রিয়াজ হাওলাদার নামে দুই যুবক বৃহস্পতিবার রাতে ৮টার দিকে ওই তরুণীকে তার বাসার সামনে ডেকে আনে। পরে সেখান থেকে মেয়েটিকে ধরে নিয়ে একটি অটোরিকশায় উঠিয়ে পাশ্ববর্তী কাপড়কাঠী গ্রামের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে সাগরের সহযোগীতায় রিয়াজ ওই তরুণীকে ধর্ষণ করে। এসময় তরুণীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ধর্ষক রিয়াজ পালিয়ে যায়।

স্থানীয়রা তরণীকে উদ্ধার করে ও ধর্ষকের সহযোগী সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ তরুণীকে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠিয়েছে। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে দুইজনকে আসামী করে নলছিটি থানায় মামলা দায়ের করেছে বলে পুলিশ জানিয়েছে ।

নলছিটি থানা ওসি সাখাওয়াত হোসেন বলেন, কাপরকাঠি গ্রামের একটি মেয়ে ধর্ষন হয়েছে অভিযোগে ভিকটিম বাদী হয়ে দায়েরকৃত মামলা সাগর নামে একজনকে আটক করা হয়েছে। প্রধান আসামী রিয়াজকে আটকের চেষ্টা চলছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।