মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:০৪
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

মিরপুরের বস্তিতে ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট

ডেক্সরিপোর্ট:ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর মিরপুরে চলন্তিকা মোড়ের বস্তির ৫ শতাধিক ঘর। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

শুক্রবার রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ে অবস্থিত বস্তিতে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে বিস্তারিতভাবে তিনি কিছু জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিলপাড়ের বস্তির চারদিকে বহুতল ভবন থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। এ ছাড়া বস্তির পাশে গাড়ি চলাচলের জন্য কোনো রাস্তাও নেই।

এ দিকে বাতাসের কারণে আগুন বহুতল ভবনের দিকে ছড়িয়ে পড়ছে। এ কারণে ভবনের বাসিন্দারা দিগ্বিদিক ছোটাছুটি করছেন।