সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৬
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

মোল্লারহাট ইউপি কার্যালয়ের রুম থেকে ভিজিএফ-ভিজিডির ৬২বস্তা চাল রাতে জব্দ-সকালে বিতরন

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসন মোল্লারহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি রুম থেকে সরকারের বরাদ্ধকৃত ৬২ বস্তা ভিজিএফ-ভিজিডি সরকারি চাউল বুধবার রাতে জব্দ করে পরের দিন সকালে বিতরন করা নিয়ে উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঈদের আগে অসহায়-দু:স্থদের মধ্যে বিতরণের লক্ষে বরাদ্ধকৃত এই ৬২ বস্তা চাউল ইউনিয়ন পরিষদের একটি কক্ষে মৌজুত থাকায় উপজেলা প্রশাসন তা জব্দ করে বলে জানাগেছে। তবে উপজেলা প্রশাসন কি কারনে উক্ত চাউল জব্দ করলো আর কি কারনে সেই চাউল বিতরনের নাটক করা হলো তাই নিয়ে জনমনে নানাপ্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

গত ১৫ আগষ্ট বৃহম্পতিবার দুপুরের পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার নিজেই উপস্থিত থেকে জব্দকৃত চালউ পুনরায় কার্ডধারী দরিদ্র ও অসহায়দের মধ্যে বিতরণ করেন বলে জানাগেছে।

এরআগে বুধবার রাতে অভিযান চালানো নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লারহাট ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের সিল মারা প্রতিটি ৩০ কেজির বস্তাভর্তি সরকারি ৬২ বস্তা (১৮৪০ কেজি) চাউল জব্দ করা হয়। এগুলো দরিদ্রদের মধ্যে বিতরণে সরকার ঘোষিত ভিজিডি ও ভিজিএফ কর্মসূচীর চাউল বলে তিনি নিশ্চিত করেন।

আমতলি গ্রামের ভিজিডি সুবিধাভোগী খোকন হাওলাদার জানান, ঈদের আগে কার্ডনিয়ে পরিষদে চাল নিতে আসছিলাম। জনপ্রতি ১৫ কেজি চাল দেয়ার কথা থাকলেও আমাকে ০৯ কেজি চাল দিয়ে বিদায় করে দিছে। একই ইউনিয়নের কাটাখালি গ্রামের রেহেনা বেগম, কুদ্দুস হাংসহ কয়েকজন জানায় অসহায়-দুস্থ ভিজিডি সুবিধাভোগীর।

এব্যাপারে মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সদস্য আককাস হোসেন জানান, ইউপি চেয়ারম্যানের নির্দেশে সুবিধাভোগীদের মাপে কম দিয়ে এ চাউল মজুদ করে ও বুধবার সন্ধ্যায় তার নির্দেশেই চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দ্যোশে গ্রাম পুলিশ লিটনকে গাড়িতে ওঠাতে দেখে প্রশাসনের কর্মকর্তাদের খবর দেই। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ৬২ বস্তা চাল জব্দ করে। বৃহস্পতিবার দুুপুরে চাউল বিভিন্ন গ্রামে কার্ডধারীদের মধ্যে বিতরণ করেন ইউএনও।

এ ব্যাপরে মোল্লারহাট ইউনিয়ন পরিষেেদর চেয়ারম্যান মো. কবির হোসেন জানান, অধিকাংশ কার্ডধারী ঈদের আগে চাল নিলেও কিছু লোক নির্ধারিত দিন আসেনি ও আবহাওয়া খারাপ থাকায় কিছু লোক অনুপস্থিত থাকায় তাদের চাউল ইউনিয়ন পরিষদের গোডাউনে ছিলো। বন্ধের পর অফিস খুললেই তাদের মধ্যে সেগুলো বিতরণ কর দেয়ার সিদ্ধান্ত হলেও একটি মহল প্রশাসনের ভূল ও মিথ্যা তথ্য দিয়ে পরিস্থিতি গোলা করার চেষ্টা চালায়। আমরা উপজেলা নির্বাহী অফিসার ও পরিষদে আগত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মজুদকৃত চাল যাদের মধ্যে বিতরণ করা হবে তার তালিকা ওমৌজুত চালের সঠিক হিসাবদেখানোর পর তারা বিষয়টি নিশ্চিত হয়। সে কারণেই বৃহস্পতিবার ইউএনও মহোদয় উপস্থিত থেকে উক্ত চাউল দুস্থ ও অসহায়দের মধ্যে বিতরণ করেছেন।

এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার জানান, ঈদের আগে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্ধকৃত চাল দ্রুত পৌছে দেয়ার কঠোর নির্দেশনা রয়েছে। নির্ধারিত সময় অতিবাহতি হওয়ার পরও কেন ৬২ বস্তা ভিজিডি ও ভিজিএফ চাল মজুদ ছিলো সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে যেসব কার্ডধারী ঈদের আগে চাল পায়নি তাদের মধ্যে বৃহস্পতিবার চাল বিতরন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ইউএনও আরো জানান, সরকারি চাল মজুদ এবং পাচারের সত্যতা পেলে এর সঙ্গে যাঁরাই জড়িত তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে