সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২৩
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ভোলায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও বিধবা নারী গণধর্ষণের শিকার

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অষ্টম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী (১৩) ধর্ষণ ও এক বিধবা নারী (৩৫)কে গণধর্ষণের অভিযোগ উঠছে। ধর্ষিতারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার(১৬আগস্ট) সকালে মাদ্রাসা ছাত্রী ও ভোরে বিধবাকে গণধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষিতাদের পরিবার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ওই মাদ্রাসা ছাত্রীর মা তাকে রেখে নানা বাড়িতে বেড়াতে যায়। অপরদিকে তার বাবাও সকালে নদীতে মাছ শিকারে যায়। এ সুযোগে একই এলাকার আব্দুল রশিদের ছেলে মো. সোহাগ তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির বাবা বাড়িতে এলে মেয়ের চিৎকার শুনতে পায়। তিনি এগিয়ে গেলে ধর্ষক তাকে মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা শুক্রবার বিকেলে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন।

অপর দিকে একই উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের এক নারী (৩৫) স্বামীর মুত্যুর পর সন্তানদের নিয়ে কষ্ট করে সংসার চালিয়ে আসছেন। শুক্রবার ভোরের দিকে তিনি তার মুরগির খামারের খাবার দিতে গেলে ওই এলাকার বখাটে মাকসুদ, ছালাউদ্দিন ও আলমগীর তাকে পার্শ্ববর্তী গরুর খামারে নিয়ে হাত পা বেঁধে গণধর্ষণ করে।

পরে সকালে স্থানীয়রা তাকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ওই নারীর বড় বোন বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

ভোলা সদর হাসপাতালের সিনিয়র নার্স সারজিনা জানান, ধর্ষিতাদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ধর্ষণের আলামতও পাওয়া গেছে।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) ম. এনামুল হক ঘটনার এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের ঘটনায় তার বাবা ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। অপর ধর্ষণের ঘটনায় এখনও কোনো অভিযোগ থানায় আসেনি।