মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:০১
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

মিরপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে, আহত ৪

ডেক্সরিপোর্ট:রাজধানীর মিরপুর ৭ নম্বরের চলন্তিকা মোড়ের কাছে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করেছে। র‍্যাব, পুলিশ, ওয়াসা ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় আহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন: রফিক, কবির (৩৫) ও হাবীব (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনে এর মধ্যেই পুড়ে গেছে কয়েক শ বাসা-বাড়ি। আগুনে ক্ষতিগ্রস্ত বস্তির বাসিন্দারা রাস্তায় বসে আহাজারি করছেন। খুব কম বস্তিবাসীই নিজের আসবাবপত্র রক্ষা করতে পেরেছেন।

বস্তির বাসিন্দা মাহমুদা আক্তার  বলেন, সন্ধ্যার দিকে দুই ছেলেকে নিয়ে বাসাতেই ছিলেন। এর মধ্যেই হঠাৎ আগুন লেগেছে বলে হইচই শুনতে পান। চিৎকার শুনে বাইরে বেরিয়ে দেখেন, আক্তার মিয়ার বস্তি এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রাণ বাঁচাতে ছেলেদের নিয়ে দৌড়ে আরামবাগ আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে চলে আসেন।

মাহমুদা বলেন, ‘জানটা নিয়া বাইর হয়ে আসছি শুধু। আর কিছুই বাঁচাতে পারি নাই। টিভি, ফ্রিজ, আসবাবপত্র সব আগুনে পুড়ে গেছে। যখন দৌড়ে পালাই, আগুন যেন আমাদের তাড়া করছিল। আমরা যত দৌড়াই, আগুনও তত পেছন পেছন ছুটে আসে। মুহূর্তের মধ্যেই সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।’

এর আগে রাত সোয়া আটটার দিকে ঢাকা মহানগর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন  আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।