বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:১৪
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

কুড়িগ্রামে দুই শিশু ধর্ষনের স্বীকার, ধর্ষক রুবেল গ্রেফতার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের শিবরাম আলুটারী গ্রামে ৭ ও ৮ বছর বয়সী দুটি কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগে রুবেল মিয়া (১৮) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে আলুটারী গ্রামে একটি বাড়ীতে বিয়ের অনুষ্ঠান চলছিল এসময় পাশ্ববর্তী বাড়ীর বখাটে রুবেল মিয়া ঐ শিশু দুটিকে ফুসলিয়ে নির্জন একটি বাড়ীতে নিয়ে যায়। শিশু দুটিকে খুঁজতে তাদের সমবয়সী অন্য একটি শিশু ঐ বাড়ীতে গেলে একটি বন্ধ ঘরে শিশু দুটির কান্নার শব্দ শুনতে পায়। শিশুটি তাৎক্ষনিক বিয়ের বাড়ীতে এসে তাদের অভিভাবকদের খবর দেয়। পরে অভিভাবকসহ এলাবাসী এসে আপত্তিকর অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে এবং ধর্ষক রুবেলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে শিশু দুটিকে ডাক্তারী পরিক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং ধর্ষক রুবেলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধর্ষক রুবেল মিয়া শিবরাম আলুটারী গ্রামের হোসেন আলীর পুত্র। শিশু দুটি সম্পর্কে একে অপরের মামাতো ও ফুপাতো বোন।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: রাজু সরকার জানান, এক শিশুর মা বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। ডাক্তারী পরীক্ষার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।