রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:০৮
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

ফুলবাড়ীতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রঞ্জন চন্দ্র সেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বোর্ডের হাট সেনপাড়ায় এ ঘটনা ঘটে। রঞ্জন পার্শ্ববর্তী লালমনিরহাট উপজেলার বড়বাড়ী ইউনিয়নের গয়েন চন্দ্র সেনের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মায়ের সঙ্গে বোর্ডের হাট সেনপাড়ায় পিসির বাড়িতে বেড়াতে আসে রঞ্জন। দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বিষয়টি নিশ্চিত করেছেন।