শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:১১
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

করোনার টিকা কিনতে প্রায় ৮ হাজার কোটি টাকার ঋণ চুক্তি

ডেস্ক রিপোর্ট  করোনা ভাইরাসের টিকা সংগ্রহে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ৯৪ কোটি ডলারের ঋণ চুক্তি করা হয়েছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৭ হাজার ৯৯০ কোটি টাকা।

বৃহস্পতিবার শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন।

এডিরিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার এডিবির বোর্ড সভায় এই ঋণ অনুমোদন করা হয়। চুক্তির বিষয়ে মনমোহন প্রকাশ উল্লেখ করেন, টিকা সংগ্রহে একক দেশ হিসেবে বাংলাদেশে সবচেয়ে বড় ঋণ চুক্তি হলো। বাংলাদেশকে প্রতিশ্রুত সহায়তার অংশ হিসেবে এই চুক্তি করা হলো। ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে দেশে করোনার সংক্রমণ কমে আসবে, রক্ষা পাবে জীবন। সেইসঙ্গে স্বাস্থ্য ব্যবস্থায় চাপ কমে আসবে। এর মাধ্যমে বাংলাদেশর আর্থ-সামাজিক অবস্থা দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করবে।

এডিবি উল্লেখ করেছে, উন্নয়নশীল দেশগুলোর জন্য এডিবি গঠিত ‘এশিয়া-প্যাসিফিক ভ্যাকসিন একসেস ফ্যাসিলিটি, তহবিল থেকে এই ঋণ দেওয়া হবে। ৯৪ কোটি ডলারের অর্ধেক, অর্থাৎ ৪৭ কোটি ডলার নমনীয় সুদ হারে (২ শতাংশ) বাংলাদেশকে দেওয়া হবে।

এডিবি আরও উল্লেখ করেছে, এই ঋণের টাকায় বাংলাদেশ আনুমানিক ৪ কোটি ৪৭ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা কিনতে পারবে। কোভিড টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স বা জাতিসংঘের সংস্থা ইউনিসেফের মাধ্যমে অথবা সরাসরি উৎপাদনকারীর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে টিকা কিনতে পারবে বাংলাদেশ।