শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১২
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণ

ডেস্ক রিপোর্ট  পানি সম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণ বিতরণ অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার (২৪জুন) দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২১-২২) স্বাক্ষর ও জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরসহ জাতীয় শুদ্ধাচার পুরষ্কার বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি ও উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম এমপি।

এ-সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম, অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিঃ মহাপরিচালক ফজলুর রশীদসহ মন্ত্রণালয় অধীন সংস্থা প্রধানগণ।