শামীম আহমেদ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের আস্কর গ্রামে শনিবার সকালে পানিতে ডুবে রুদ্র রায় নামের তিনবছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রুদ্র রায় ওই গ্রামের কমলেশ রায়ের পুত্র। পরিবারের সবার অজান্তে খেলার ছলে রুদ্র রায় বাড়ির পাশের পুকুরে পরে যায়।
অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজনে ভাসমান অবস্থায় পুকুর থেকে রুদ্রকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুদ্রকে মৃত বলে ঘোষনা করেন।