রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৪২
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

নাটক মঞ্চস্থ করতে চেয়েছিল ডাকসুর ভোট বর্জনকারীরা : ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সোমবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ডাকসুর কেন্দ্রীয় সংসদে ছাত্রলীগ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী গোলাম রাব্বানী বলেছেন, যাঁরা ডাকসু নির্বাচনের ভোট বর্জন করেছেন, তাঁরা একটি সুন্দর নাটক মঞ্চস্থ করতে চেয়েছিলেন। তাঁদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের সমর্থন নেই বুঝেই তাঁরা একটি ‘সেইফ এক্সিট’ খুঁজছিলেন।কয়েকটি প্যানেলের প্রার্থীদের নির্বাচন বর্জনের ঘোষণা ও ছাত্রলীগের অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করা হয়।সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাব্বানী বলেন, কোন হলে কাকে বাধা দেওয়া হয়েছে, সুনির্দিষ্টভাবে বলতে হবে। আমরা শতভাগ ভোট কাস্ট হোক, সেটা চেয়েছি। সবাই যেন ভোট দিতে পারে, সে জন্য আমরা আন্তরিক ছিলাম। যেখানেই অভিযোগ শুনেছি, আমরা ছুটে গিয়েছি এবং সমাধানের চেষ্টা করেছি।  গোলাম রাব্বানী বলেন, ‘কীভাবে ব্যালট হাতছাড়া হওয়ার ঘটনা ঘটানো ঘটেছে, পুরো জাতি আজ তা দেখেছে। দরজা ভেঙে আমাদের শিক্ষিকাদের লাঞ্ছিত করে তারা সেটি বাইরে নিয়ে গেছে। এই ব্যালটগুলো ভুয়া, মূল ব্যালটের সঙ্গে এর মিল নেই।’

সোমবার সকাল ৮টা থেকে ডাকসুর ভোট গ্রহণ শুরু হয়। তবে বিভিন্ন হলে ব্যালট উদ্ধারের ঘটনা ও ছাত্রলীগ ছাড়া অন্য প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশ বাধা দানের অভিযোগ তুলে দুপুরের দিকে ভোট বর্জনের ঘোষণা দেন ছাত্রলীগ বাদে অন্য সব প্যানেলের প্রার্থীরা।

এর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, সাধারণ শিক্ষার্থী পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, প্রগতিশীল ছাত্রঐক্য, রোকেয়া পরিষদ।

ছাত্র ফেডারেশন স্বতন্ত্র জোটসহ বিভিন্ন পদের স্বতন্ত্র প্রার্থীরা পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়ে তা আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘটের ঘোষণা দেন।