মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ১২:২২
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

যিনি স্বাস্থ্য সুরক্ষা বিধি মানেন না, তিনি সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর: বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন,যিনি স্বাস্থ্য সুরক্ষা বিধি মানেন না, তিনি সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর।আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশ কিছু দিন ধরে যে আতংক এবং আশংকা করেছিলেন দক্ষিণাঞ্চল ও বাংলাদেশের বিভিন্ন জেলায় করোনা সংক্রমণের যে হার আমরা দেখছি এবং প্রতিদিন ই মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা অত্যন্ত উদ্বেগ ও উৎকন্ঠার বিষয়, যা আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেছিলাম যে করোনার এবারের ঢেউ সেখানে কিভাবে আছড়ে পরেছিল,সেখানে জনমানুষের জীবন কীভাবে বিপন্ন হয়েছিল। সেই একই ধরনের লক্ষণ আমরাও দেখতে পাচ্ছি এবং এই প্রেক্ষিতে জনসাধারণের সচেতনতার মধ্যে দিয়ে আমরা যদি স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে পালন করতে না পারি, সরকার যে বিধি নিষেধ গুলো দিয়েছেন সেগুলো যদি মেনে না চলতে পারি,মাস্ক সঠিক নিয়মে না পড়ি এবং স্বাস্থ্যবিধি মেনে না চলি, তাহলে একটি ভয়াবহ পরিস্থিতির কথা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন।

“মাস্ক পরা অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ “এই স্লোগানকে সামনে রেখে,মঙ্গলবার(২৯ জুন) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা কর্তৃক করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও প্রচার অভিযান কালে তিনি এসব কথা বলেন।

এসময়ে তিনি আরও বলেন,আমরা জানি, বরিশালের মানুষ অত্যন্ত সচেতন, সরকারের যেকোনো উদ্যোগ নিলে, বিধিনিষেধ দিলে তাঁরা সেগুলো মেনে চলেন। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর ভয়াল থাবা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। সঠিকভাবে মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও হ্যান্ড স্যানিটাইজড করাসহ লকডাউন বাস্তবায়নে জণগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সবাইকে অক্ষরে অক্ষরে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার’ র নেতৃত্বে বর্ণাঢ্য এই র‍্যালী ও মোটরযান মহড়া নগরীর জেলাস্কুল মোড় থেকে শুরু হয়ে জেলখানা মোড় , নতুন বাজার, বটতলা ও বাংলা বাজার হয়ে শহরতলী প্রদক্ষিণ করে শেষ হয়।

র‍্যালী শুরুতে মাননীয় পুলিশ কমিশনার নগরবাসীর উদ্দেশ্য বলেন, আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশ কিছু দিন ধরে যে আতংক এবং আশংকা করেছিলেন দক্ষিণাঞ্চল ও বাংলাদেশের বিভিন্ন জেলায় করোনা সংক্রমণের যে হার আমরা দেখছি এবং প্রতিদিন ই মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা অত্যন্ত উদ্বেগ ও উৎকন্ঠার বিষয়, যা আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেছিলাম যে করোনার এবারের ঢেউ সেখানে কিভাবে আছড়ে পরেছিল,সেখানে জনমানুষের জীবন কীভাবে বিপন্ন হয়েছিল।

আমরা জানি, বরিশালের মানুষ অত্যন্ত সচেতন, সরকারের যেকোনো উদ্যোগ নিলে, বিধিনিষেধ দিলে তাঁরা সেগুলো মেনে চলেন। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর ভয়াল থাবা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। সঠিকভাবে মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও হ্যান্ড স্যানিটাইজড করাসহ লকডাউন বাস্তবায়নে জণগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সবাইকে অক্ষরে অক্ষরে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে হবে।

তিনি আরও বলেন, আজকে এই র‍্যালীর মাধ্যমে আমরা বলতে চাই, বরিশালের জনসাধারণ অতি জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে আসবেন না, লগডাউনের অর্থ হলো ঘরে থাকা বাইরে বের না হওয়া, স্বাস্থ্যগত জরুরী কেনাকেটার জরুরী সেগুলো ছাড়া কেউ বাইরে আসবেন না, পাড়া মহল্লায় যারা পরিবারের দায়িত্বে আছেন, যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে, যেন আমাদের কোন সন্তানেরা অহেতুক অকারণে ঘরের বাইরে বের হয়ে নিজের পাশাপাশি অন্যদের ঝুঁকিতে না ফেলে।

ঘরের বাইরে আসলে মাস্ক পড়া অবধারিত। মাস্ক পড়া ছাড়া হাঁটে বাজারে কাউকে দেখতে চাই না। একজন মাস্ক পড়া মানুষ তিনি নিজেকে যেমন করে সুরক্ষিত করেন, সমাজ এবং আশেপাশের সকলকে সুরক্ষিত রাখেন। যিনি মাস্ক পড়েন না তিনি নিজেকে অরক্ষিত রাখেন এবং সমাজের জন্য একজন ভয়ঙ্কর একজন ব্যক্তি। তাই সকলকে সঠিক নিয়মে মাস্ক পড়ে বাইরে আসার জন্য আহ্বান করছি।

আমরা সর্বত্র সামাজিক ও শারিরীক দুরত্ব আমরা বজায় রাখবো , সকল লোকালয় কার্যক্রমে তিন ফুট দুরত্ব বজায় রাখবো, তিন ফুট দুরত্ব বসে মসজিদে নামাজ আদায় করবো।এ সময়ে সকল ধরনের জনসমাবেশ ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

আমরা বরিশালবাসীর নিরাপত্তার জন্য স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে আমরা বরিশালকে সুরক্ষিত রেখে করোনা মুক্ত রাখতে চাই, যেন আমাদের বরিশালের সকল জনসাধারণ সুস্থ ও ভালো থাকেন।

কেউ যদি সরকার ঘোষিত স্বাস্থ্য সুরক্ষা বিধির নির্দেশনা অগ্রাহ্য করে, আমাদের সহযোগী সংস্থার সহায়তায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সকলের আন্তরিক সদিচ্ছা ও তৎপরতায় স্বাস্থ্য সুরক্ষা বিধি এবং সরকারি আদেশ নিষেধ মেনে নিজ ও অপরকে সুরক্ষিত রেখে দেশপ্রেমের সর্বোচ্চ নিদর্শন তুলে ধরা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করে আগত ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সকল কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে মাননীয় পুলিশ কমিশনার র‍্যালীর শুভসূচনা করেন।

এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি সদর-দপ্তর প্রলয় চিসিম,অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল হোসেন, বিএমপি উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার বিএমপি গোয়েন্দা এন্ড উত্তর মোঃ মনজুর রহমান পিপিএম বার,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি রুনা লায়লা , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা বিএমপি শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিএমটি এন্ড ফোর্স বিএমপি ফারুক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক অতিঃ দাঃ ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন (বিএমপি) মোঃ রাসেল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।