রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:১৭
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

কঠোর বিধি-নিষেধের সময় ৪ দিন ব্যাংক বন্ধ, সোমবার থেকে নতুন সময়সূচি

ডেস্ক রিপোর্ট  কঠোর বিধি-নিষেধের সময় সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে। এ বিষয়ে বুধবার (৩০ জুন) প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে আগামীকাল (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত জনসাধারণের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে অর্থবছরের শুরুর দিন ‘ব্যাংক হলিডে’হিসেবে ১ জুলাই (বৃহস্পতিবার) ব্যাংকগুলোতে লেনদেন হবে না। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রবিবারও ব্যাংক বন্ধ থাকবে। অর্থাৎ টানা চারদিন ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। বিধি-নিষেধ চলাকালে প্রতি সপ্তাহে রবিবার ব্যাংক বন্ধ থাকবে। সেক্ষেত্রে সপ্তাহে চারদিন ব্যাংক লেনদেন হবে।