শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৮:৫০
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

বৃহস্পতিবার থেকে আবারও প্রথম ডোজের টিকা দেওয়া শুরু

ডেস্ক রিপোর্ট  করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার থেকে আবারও সারাদেশে প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হচ্ছে। এ ক্ষেত্রে সিনোফার্মের টিকা দেশের মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালসহ টিকা কেন্দ্রগুলোতে দেওয়া হবে। আর ফাইজারের টিকা দেওয়া হবে রাজধানীর সাতটি কেন্দ্রে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

শামসুল হক বলেন, বৃহস্পতিবার দেশব্যাপী সিনোফার্মের টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, সব জেলা সদর হাসপাতালসহ চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস হাসপাতাল ও সৈয়দপুর সদর হাসপাতালে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। ঢাকায় ৪০টি কেন্দ্রে পুরোদমে টিকাদান কার্যক্রম চালু করব।

আপাতত অগ্রাধিকারের ভিত্তিতেই সারাদেশে টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কর্মসূচির এ পরিচালক।

অগ্রাধিকার তালিকায় রয়েছেন- মেডিকেল, নার্সিং ও ম্যাটস শিক্ষার্থীরা। একই সঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, পুলিশ বাহিনীর লোকজন ও অন্যান্য অগ্রাধিকার কর্মীরাও টিকা নিতে পারবেন। এ ছাড়াও যারা আগেই নিবন্ধন করে টিকা নিতে পারেননি তারা নিতে পারবে।

এ দিকে বুধবার থেকে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করা যাবে বলে জানান শামসুল হক।