শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, ভোর ৫:৫৯
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

বিধিনিষেধ না মানায় রাজধানীর তেজগাঁওয়ে আটক ১৬৭

ডেস্করিপোর্ট  কঠোর বিধিনিষেধ না মানায় রাজধানীর তেজগাঁও জোনের ৬ থানায় ১৬৭ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এদের সবার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ চলছে। এবারের কঠোর লকডাউনে পুলিশ, র‌্যাব-বিজিবির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে তারা। বিনা প্রয়োজনে কেউ বের হলে তাকে আটক করা হচ্ছে।

তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক বলেন, ‘লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হাওয়াতে সকাল থেকেই তেজগাঁও জোনের অধীনে থাকা ৬ থানা এলাকায় ১৬৭ জনকে আটক করা হয়েছে।’

যাদের সবাই বিরুদ্ধে ডিএমপির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।