শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৪:০৪
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

দেশে করোনায় সর্বোচ্চ প্রাণহানি, নতুন শনাক্ত ৮৩০১

ডেস্করিপোর্ট  দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৩ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জনে।

সর্বাত্মক লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।

কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। লকডাউনের শুরুর দিন বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ, র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে সকাল থেকেই।

রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল সেনাবাহিনীর সদস্যদের গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে।

এবারের লকডাউন বাস্তবায়নে ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠপর্যায়ের কার্যকর টহল নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক সেনা মোতায়েন রয়েছে।