রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:০৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

লকডাউনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু নিয়ে নতুন নির্দেশনা

ডেস্করিপোর্ট  করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ঠেকাতে সারা দেশে আজ (বৃহস্পতিবার) থেকে আগামী এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে ‘সর্বাত্মক লকডাউন’ দিয়েছে সরকার।এই সময়ে জনসাধারণের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু সিদ্ধান্ত দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এর আগে ফ্লাইট চলাচল বন্ধ রাখার কথা বলা হলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বেবিচক। এখন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট ফেরও চালুর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) একেএম ফয়জুল হক স্বাক্ষরিত এক নির্দেশনা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে এয়ারলাইন্সগুলো চাইলেই তাদের শিডিউল অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে পারবে। শুধু বিদেশ থেকে আসা এবং বিদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে চলাচল করতে পারবেন।

এতে বলা হয়- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে শুধু বিদেশি যাত্রীদের বহন করতে পারবে।

নির্দেশনায় আরও বলা হয়, যাত্রী বিদেশ থেকে এসেছেন কি না বা বিদেশে যাবেন কি না সেটি নিশ্চিত হতে তার আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট দেখতে হবে। সেটি দেখেই অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য বোর্ডিং পাস দিতে হবে। সরকার-নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে হবে।

গেল বুধবার এক বিজ্ঞপ্তিতে সর্বাত্মক লকডাউনে (১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত) দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করে বেবিচক। তার একদিন পরই ফের চালুর সিদ্ধান্ত দিল তারা।