বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৯:৪২
শিরোনাম :
দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

জুলাই মাসে বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা

ডেস্করিপোর্ট  করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনার শনাক্তের পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা যাওয়ায় জনসাধারণের জন্য চলতি জুলাই মাসে বিনামূল্যে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব ডা. বিলকিস বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনা শনাক্তকরণ পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে। এমতাবস্থায়, কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের কোভিড ১৯ শনাক্তকরণ পরীক্ষা শুধুমাত্র জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সংশ্লিষ্ট সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হলো।

গত বছর ১৫ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখা থেকে জানানো হয়, করোনার বুথে পরীক্ষা ফি ২০০ টাকা ও বাড়িতে গিয়ে পরীক্ষা ৫০০ টাকা। পরে তা যথাক্রমে ১০০ টাকা ও ৩০০ টাকা করা হয়।