বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৮:৩৪
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

জুলাই মাসে বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা

ডেস্করিপোর্ট  ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আগা খান মিন্টু ও আবুল হাসেম খান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদের শপথ কক্ষে দুজনকে শপথ পড়ান। পরে তারা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

ঢাকা-১৪ আসরে সংসদ সদস্য আসলামুল হক এবং কুমিল্লা-৫ আসনের আবদুল মতিন খসরুর মৃত্যুর পর আসন দুটি শূন্য হলে উপনির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। কোনো প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।

সংসদ সচিব জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।