মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

লকডাউনের প্রথম দিনে বিনা কারণে বাইরে যাওয়ায় আটক ৪৯৭ জন

ডেস্করিপোর্ট  চলমান কঠোর লকডাউনের প্রথমদিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে আটক হয়েছেন ৪৯৭ জন।

বৃহস্পতিবার (১ জুলাই) লকডাউনের প্রথমদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে তাদের আটক ও গ্রেফতার করা হয়।

ডিএমপি জানায়, লকডাউনের সরকার নির্দেশিত বিধি-নিষেধ মানাতে রাজধানীজুড়ে দিনভর চেকপোস্ট, ভ্রাম্যমাণ আদালত ও টহল পরিচালনা করা হয়। সারাদিনে বিনাকারণে ঘর থেকে বের হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সর্বমোট ৪৯৭ জন। এছাড়া বিধিনিষেধ অমান্য করায় আরও ২৫৮ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে।

ঢাকার বিভিন্ন থানা এলাকায় পুলিশের অভিযানে ৩৭৩ জনকে আটক করা হয়, আর নিয়মিত মামলায় গ্রেফতার করা হয় ৭৩ জনকে।

এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক তেজগাঁও এলাকায় মোট ২৩২ জনকে আটক করা হয়েছে। এছাড়া রমনায় ৫৫ জন, ওয়ারীতে ৪ জন, মিরপুরে ৭৫ জন ও গুলশানে ৭ জনকে আটক করা হয়। আর গ্রেফতারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লালবাগে ৩৮ জন, ওয়ারীতে ৩ জন ও উত্তরায় ৩২ জন।

ট্রাফিক বিভাগের অভিযানে ৮টি বিভাগে ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। জরিমানা করা হয় ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। এসময় ৭৭টি গাড়িকে রেকারিং করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যারা যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে।