রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩২
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান :২টি ফার্মেসী ও একটি ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ টি ফার্মেসী ও ১টি ডায়াগনষ্টিক সেন্টারকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।রোববার সন্ধ্যায় নগরীর সদর রোড এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বরিশাল র‌্যাব-৮ এর এএসপি মুকুর চাকমা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুহাইমিনুল ইসলাম, ঔষধ প্রশাসন অধিদপ্তর বরিশালের ঔষধ তত্ত্বাবধায়ক এস.এম সুলতানুল আরেফিনসহ র‌্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান সূত্রে জানাগেছে, সরকারি অনুমোদন ব্যতীত, এমআরপি উল্লেখ না থাকা ও বিভিন্ন বিদেশি ঔষধ বিক্রয় করার অপরাধে নগরীর সদর রোডস্থ মেসার্স মুন মেডিকেল হলের প্রোপাইটার মোঃ রেজাউল আলমকে ২৫ হাজার টাকা এবং মেসার্স আলিফ মেডিকেল এর প্রোপাইটার মোঃ মোশাররফ হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ও নগরীর ফজলুল হক এ্যাভিনিউ এলাকায় একটি ডায়াগনষ্টিক সেন্টারকে বরিশাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন নির্ধারিত মুল্যের চেয়ে প্যাথলজি পরিক্ষায় অতিরিক্ত ফি আদায় ও ডাক্তার না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।