শনিবার, ২৬শে জুন, ২০২৬ ইং, রাত ৪:২২
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে

ডেস্করিপোর্ট  মহামারি করোনাভাইরাসের কারণে দ্রুত অবনতি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকে জারি করা কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন আজ। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব অফিস সাত দিনের জন্য বন্ধ রয়েছে।

আজ শুক্রবার (২ জুলাই) সকাল থেকেই রাজধানীতে চলছে অঝোর ধারায় বৃষ্টি। এছাড়া সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় রাস্তাঘাট প্রায় জনশূন্য। ব্যক্তিগত যানবাহনও তেমন একটা দেখা যায়নি। বিভিন্ন সড়কে অল্প কিছু রিকশা, মাইক্রোবাস, ট্রাক,কার্ভাড ভ্যান, পিকআপ চলাচল করতে দেখা গেছে।

বৃষ্টির কারণে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও তেমন একটা চোখে পড়েনি রাজধানীতে। তবে কঠোর বিধিনিষেধ কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

করোনায় দেশে গত ছয় মাসে মারা গেছে ৬ হাজার ৯৪৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে গত এপ্রিল মাসে। দেশে শনাক্তের বিপরীতে এখনো পর্যন্ত মৃতের হার ১ দশমিক ৫৯ শতাংশ। আর বৃহস্পতিবার (১ জুলাই) এ যাবৎকালের সর্বাধিক ১৪৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।