শুক্রবার, ২৫শে জুন, ২০২৬ ইং, রাত ১২:৫২
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

দেশে ফিরলেন তিউনিসিয়া থেকে থেকে উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশি

ডেস্করিপোর্ট  তিউনিসিয়া থেকে উদ্ধার ১৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। ইন্টারন্যাশনাল অরগানিজেশন ফর মাইগ্রেশন (আইএমও) বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে।

এসব বাংলাদেশিকে বহন করা প্লেন বুধবার তিউনিসিয়া ছাড়ার পর বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) পৌঁছায়।

ভূমধ্যসাগর থেকে এসব বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। দেশে ফেরার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই সময় আইওএমের পক্ষ থেকে তাদের খাবার, আবাসনসহ দেওয়া হয় নানা ধরনের সহায়তা। এ ছাড়া দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বাড়ি যাওয়ার যাতায়াত খরচও দিয়ে দেওয়া হয়েছে তাদের।

এসব বাংলাদেশিকে ফেরাতে তিউনিসিয়ার সরকারসহ লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে আইওএম।