বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

মিয়ামিতে ভবন ধস: ধ্বংসস্তুপে জীবিতের সন্ধানে আশাবাদী বাইডেন

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে ধসে পড়া বহুতল ভবন থেকে এখনও জীবিত মানুষের সন্ধান পাওয়ার আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ঘটনায় নিহত এবং নিখোঁজদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) বাইডেন এই মন্তব্য করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন, ধ্বংসস্তুপের মধ্যে এখনও মানুষ জীবিত অবস্থায় আটকে থাকার সম্ভাবনা আছে। যে কারণে উদ্ধার তৎপরতা আরও একমাস অব্যাহত রাখার জন্য ফেডারেল তহবিল থেকে আর্থিক বরাদ্দ করা হয়েছে।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ফ্লোরিডার সার্ফসাইডে ভবন ধসের ঘটনাস্থল পরিদর্শনে যান। ভোরে বাইডেন দম্পতি এয়ারফোর্স ওয়ানে করে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সেখানে বাইডেন বলেন, এই ঘটনায় আপনাদের মতো আমরাও অত্যন্ত দুঃখ ও শোকাহত দিন পার করছি। এসময় ভবন ধসের কারণ অনুসন্ধানের ওপরও জোর দেন বাইডেন।

ভবনটির ধ্বংসস্তূপ থেকে গত বুধবার (৩০ জন) রাতভর অভিযান চালিয়ে আরও ছয়জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এখনো খোঁজ মেলেনি ১৪৫ জনের।