রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পাকিস্তানের ভারতীয় হাইকমিশনের ওপর অচেনা ড্রোন

অনলাইন ডেস্ক  পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের ওপর একটি অচেনা ড্রোন দেখা গেছে। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যে ইসলামাবাদের ভারতীয় স্থাপনায় এই দৃশ্য দেখা গেছে। শুক্রবার (২ জুলাই) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গত ২৬ জুন ড্রোনটি দেখা গেলেও বিষয়টি তখন প্রকাশ্যে আসেনি। ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এফেয়ার্স জানিয়েছে, ২৬ জুন ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের প্রাঙ্গণে একটি ড্রোন দেখা গেছে। পাকিস্তান ঘটনাটি তদন্ত করবে এবং এরকম সুরক্ষা লঙ্ঘন প্রতিরোধ করবে বলে আশা ব্যক্ত করে মিনিস্ট্রি।