বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:২৭
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে প্রথম কয়লার চালান পাঠাল ভারত

ডেস্করিপোর্ট  রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য নদী পথে কয়লার প্রথম চালান বাংলাদেশে পাঠিয়েছে ভারত।

শুক্রবার ৩৭৫২ টন কয়লা নিয়ে গোদাবরী কমোডিটি লিমিটেডের রাজা রিভার ওয়েজ বার্জটি রওয়ানা দিয়েছে মোংলা বন্দরের উদ্দেশ্যে।

কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনিত কুমার জানান, ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপের মাধ্যমে খুলনায় যে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, সেখানেই এই কয়লা ব্যবহার করা হবে। ভারতের এনটিপিসি ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট করপোরেশন এই তাপ বিদ্যুৎকেন্দ্রটিতে যৌথভাবে কাজ করছে।সে কারণেই ধানবাদ থেকে আসা কয়লা নদীর মাধ্যমে মোংলা বন্দরে যাচ্ছে।

এনটিপিসির এক সংবাদ বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে হিন্দুর প্রতিবেদনে বলা হয়, এসএমপি কলকাতা থেকে প্রতি মাসে ২০ হাজার মেট্রিক টন ভারতীয় কয়লা বাংলাদেশে যাবে বলে আমরা আশা করছি।

ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র হচ্ছে রামপালে।