বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ১১:৫৭
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষে নিহত ৫

ডেস্করিপোর্ট  টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাহেদুল ইসলাম জানান, ক্যান্সার রোগী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের সাথে ঢাকাগামী মাছ বহনকারী পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় আরো ৭ জন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়েছে।

বঙ্গবন্ধু সেতু (পূর্ব ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, হতাহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পরিবহন দুইটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।