রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫০
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

নড়াইলে ৭০০ পিস লাল ও কমলা রঙের ইয়াবাসহ মাদক কারবারি আটক

নড়াইল প্রতিনিধি:নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, এস.আই খায়রুল আলম ও এস.আই তাহিদুর রহমান এর নেতৃত্বে-৭০০ পিস ইয়াবা সহ নিজ বাড়ির সামনের রাস্তার উপর থেকে মাদক কারবারি আমিনুর মোল্যাকে (৩৮) আটক আটক করে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর এলাকা থেকে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আমিনুর মোল্যাকে (৩৮) আটক করেছে ডিবি পুলিশ। নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান,

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। আমিনুর মঙ্গলপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে।

তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলপুর গ্রামে আমিনুরের বাড়ির রাস্তার ওপর থেকে ৭০০ পিস ইয়াবাসহ সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১ টার সময় ডিবি পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে লাল এবং কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়।

এর মধ্যে কমলা রঙের ১০০ পিস ইয়াবা বেশ শক্তিশালী। আমিনুর কৃষিকাজের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।