রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৫৯
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশিং অফিসার নির্বাচিত

ডেক্সরিপোর্ট:ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান জুলাই মাসে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

জানা গেছে, সম্প্রতি ছেলেধরা গুজব প্রতিরোধে পুলিশের প্রচারণা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ ও ইভটিজিং-বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান। তাঁর কর্মকাণ্ডে পুলিশের সুনাম বৃদ্ধি পেয়েছে।

এ কারণে রেঞ্জ ডিআইজি ২০১৯ সালের জুলাই মাসে তাকে রেঞ্জের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং অফিসারের সম্মাননা প্রদান করেন।

তাঁর এ কর্মদক্ষতার কারণে ইতোপূর্বে চার দফায় তিনি বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নির্বাচিত হয়েছেন। তিনি ঝালকাঠিতে যোগদানের পর মাদক নির্মূলে পদক্ষেপ নিয়েছেন। ঝালকাঠিতে মাদক সেবী ও ব্যবসায়ীদের আতঙ্ক হিসেবেও পরিচিতি পেয়েছেন মাহমুদ হাসান।

তিনি তিন বছরে চার হাজার পরিবারের পারিবারিক সমস্যা সমাধান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অসংখ্য মানুষের জমি নিয়ে বিরোধ নিস্পত্তিও করেছেন তিনি। এ ছাড়াও পাওনা টাকা আদায় ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন। জনপ্রিয় এ পুলিশ কর্মকর্তা সততার কারণে আস্থা অর্জন করেছেন সহকর্মীদের কাছেও।
সন্ত্রাসী ও মাদক সেবীদের কাছে যেমনি তিনি আতঙ্ক, তেমনি সাধারণ মানুষের কাছে একজন প্রিয় মানুষ হিসেবে এম এম মাহমুদ হাসানের সুনাম রয়েছে জেলাজুড়ে।

পুরস্কার পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান বলেন, এ স্বীকৃতি ভবিষ্যতে নিঃসন্দেহে আমার কর্মোদ্দীপনা ও আত্মবিশ্বাস বাড়িয়ে আমাকে আরও বেশি দায়িত্ববান করবে।

তিনি ঝালকাঠিবাসীর উদ্দেশ্যে বলেন, এ কর্মস্থলের শেষ মুহূর্ত পর্যন্ত পুলিশের ভাল কাজে অতীতের মত আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থন কামনা করছি।