বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৩৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

লেবাননে বিমান বিধ্বস্ত, নিহত ৩

অনলাইন ডেস্ক  লেবাননে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী বৈরুতের উত্তরে পর্বতময় কেসারওয়ান জেলায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে গত সপ্তাহে রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাটকা উপদ্বীপে এন-২৬ নামে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। উড়োজাহাজটির ২৮ আরোহীর মধ্যে ২২ জন সাধারণ যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হন।

লেবাননে বিমান বিধ্বস্তের বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেসনা ১৭২ মডেলের বিমানটি বৈরুত বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর দেড়টার সময় উড্ডয়ন করে। এর ২০ মিনিট পর বিমানটি ঘোস্তা নামে একটি গ্রামে বিধ্বস্ত হয়

জিয়াদ মালৌফ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, বিমান বিধ্বস্তের শব্দ শুনে আমরা দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখি।

এলাকাটি খুবই কুয়াশাচ্ছন্ন ছিল উল্লেখ করে তিনি বলেন, বিমানটি একটি পাথরের সঙ্গে ধাক্কা খায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওপেন স্কাই কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি। লেবাননের গণপূর্ত মন্ত্রী বিমানবন্দরে পৌঁছেছেন এবং দ্রুত সরকার বিবৃতি দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।