শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩১
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

কাবুল প্রদেশের ৭০ গ্রাম দখলে নিয়েছে তালেবান

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের কাবুল প্রদেশের সুরবি জেলার ৭০ গ্রাম দখলে নিয়েছে তালেবান।

বৃহস্পতিবার এ তথ্য জানান স্থানীয় কর্মকর্তারা। খবর তোলো নিউজের।

খবরে বলা হয়, কাবুল প্রদেশের সুরবি জেলার ১৩০ গ্রামের মধ্যে ৭০টি ইতোমধ্যে তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে গেছে।

কাবুলের গভর্নর মুহাম্মদ ইয়াকুব বলেন, তালেবান মিলিশিয়ারা সুরবি জেলায় পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যবা এবং অন্যান্য গোষ্ঠীর সহযোগিতায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

তালেবানের সদস্যরা সুরবি বাজারে হামলা চালানোর হুমকি দিয়েছে বলে জানিয়েছেন সুরবি জেলার বাসিন্দারা।

সুরবি ছাড়াও কাবুল প্রদেশের আরও চার জেলা তালেবানের হামলার হুমকির মধ্যে রয়েছে বলে জানান প্রদেশের গভর্নর।

তবে তালেবানকে খুব বেশি অগ্রসর হতে দেবে না নিরাপত্তা বাহিনী এমন আশা গভর্নরের।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তালেবানকে খুব বেশি অগ্রসর হতে দেবে না।

সুরবি জেলায় একটি রেস্তোরাঁর মালিক জাহিদুল্লাহ। তিনি বলেন, এখানকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে।

সুরবি জেলার গভর্নর বলেন, তালেবান জগদলক জেলায় রুবি খনিগুলো দখলের চেষ্টা করছে। তবে তারা যেন এর দখল নিতে না পারে আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী জানায়, কাবুল প্রদেশে ১৪ জেলা রয়েছে। এর মধ্যে হুমকির মধ্যে রয়েছে পাঁচ জেলা।

যুক্তরাষ্ট্র ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করার ঘোষণা বাস্তবায়নের প্রায় শেষ দিকে রয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান থেকে দেশটি ‘৯০ শতাংশের বেশি’ সেনা প্রত্যাহার করে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানের ৩৪ প্রদেশের প্রায় ২০০ জেলা দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ চলছে প্রতিদিন।

যুক্তরাষ্ট্র ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে। দুই দশকের এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর দুই হাজার তিনশর বেশি সদস্য প্রাণ হারান। আহত হন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হাজার হাজার সেনা। পাশাপাশি অগনতি আফগান নাগরিক যুদ্ধের শিকারে পরিণত হয়। এই যুদ্ধের জন্য খরচ করা হয় দুই ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ।