মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটাতে যাচ্ছি : বাইডেন

অনলাইন ডেস্ক  আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক মিশন ৩১ আগস্ট শেষ হবে।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। খবর তোলো নিউজের।

আফগানিস্তানে দীর্ঘদিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তানের জনগণ, সরকার এবং নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন,আমরা আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটাতে যাচ্ছি।

বাইডেন বলেন, আমরা আফগানিস্তানে আর সামরিকভাবে জড়িত থাকব না। তবে আমাদের কূটনৈতিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আফগান সরকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাব। আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সকেও সহযোগিতা করে যাব আমরা।

আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

জো বাইডেন বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি থাকবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে সফল করতে কাজ করবে।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আগ্রাসন ৩১ আগস্ট শেষ হবে বলে জানিয়েছেন এ ডেমোক্র্যাট।

যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের মিশন ৩১ আগস্ট শেষ হবে। যুক্তরাষ্ট্রের মিশন আফগানিস্তানে তার লক্ষ্য সফলভাবে অর্জন করেছে। একই সঙ্গে আফগানদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নিলে তালেবান ক্ষমতা দখল করে নিতে পারে— এমন শঙ্কার বিষয়ে বাইডেন বলেন, আফগানিস্তানের জনগণের কী ধরনের সরকার চায় বা কাদের বেছে নেবে এটি সম্পূর্ণ তাদের ওপর নির্ভর করছে।

যুক্তরাষ্ট্র ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করার ঘোষণা বাস্তবায়নের প্রায় শেষ দিকে রয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান থেকে দেশটি ‘৯০ শতাংশের বেশি’ সেনা প্রত্যাহার করে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানের ৩৪ প্রদেশের প্রায় ২০০ জেলা দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ চলছে প্রতিদিন।

যুক্তরাষ্ট্র ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে। দুই দশকের এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর দুই হাজার তিনশর বেশি সদস্য প্রাণ হারান। আহত হন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হাজার হাজার সেনা। পাশাপাশি অগনতি আফগান নাগরিক যুদ্ধের শিকারে পরিণত হয়। এই যুদ্ধের জন্য খরচ করা হয় দুই ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ।